চরবৃত্তির দায়ে দুই পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত

চরবৃত্তির দায়ে দুই পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করল ভারত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে নিযুক্ত দুইজন পাকিস্তানি কূটনীতিককে গোয়েন্দাবৃত্তির অভিযোগে অবাঞ্ছিত ঘোষণা করেছে নয়াদিল্লি। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যখন উত্তেজনা গভীরতর হচ্ছে তখন কূটনীতিক বহিষ্কারের এই ঘটনা ঘটল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাকিস্তান কূটনৈতিক মিশনে নিযুক্ত দুই কর্মকর্তার পদমর্যাদা সঙ্গে অসঙ্গতিপূর্ণ তৎপরতার কারণে তাদেরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ২৪ ঘন্টার মধ্যে পাকিস্তানের দুই কর্মকর্তাকে ভারত ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

জানা গেছে, পাকিস্তানের দুই কর্মকর্তা তাহির খান এবং আবিদ হোসেন পাকিস্তান হাইকমিশনে ভিসা সহকারি হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় পাকিস্তানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে ভারত বলেছে যে, তার মিশনে যেন আর কোনো কর্মকর্তা এ ধরনের গোয়েন্দাবৃত্তির কাজে জড়িত না হন।

সূত্র : পার্সটুডে

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *