‘চলছে হাইআতুল উলয়ার ব্যাপক প্রস্তুতি শুকরানা মাহফিল বাস্তবায়নে’

‘চলছে হাইআতুল উলয়ার ব্যাপক প্রস্তুতি শুকরানা মাহফিল বাস্তবায়নে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় সংসদে কওমি মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতির বিল পাস করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সোহরাওয়ার্দী উদ্যানে ৪ নভেম্বর সংবর্ধনা দেবে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়া উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া। সোহরাওয়ার্দী উদ্যানে ৪ নভেম্বরের সংবর্ধনা ও শুকরানা মাহফিল বাস্তবায়নে আল-হাইআতুল উলয়া ব্যাপক প্রস্তুত গ্রহণ করেছে।

জানা যায়, সংবর্ধনা ও শুকরানা মাহফিল বাস্তবায়নে লক্ষে আল-হাইআতুল অধীন কোনো কোনো বোর্ড ইতোমধ্যে মাদরাসা প্রধানদের নিয়ে বৈঠক সম্পন্ন করেছে। সংবর্ধনা ও শুকরানা মাহফিল বাস্তবায়নে লক্ষে ৩০ অক্টোবর মঙ্গলবার ঢাকার মতিঝিলের পীরজঙ্গী মাজার মাদরাসায় একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই প্রস্তুতিমূলক আলোচনা সভায় ঢাকা ও ঢাকার আশেপাশের মাদরাসার প্রায় আড়াই হাজার মুহতামিম যোগদান করবে।

সংবর্ধনা ও শুকরানা সভাপতিত্ব করবেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হাটাজারি মাদারাসার মুহতামিম আল্লামা আহমদ শফি। প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাহফিলে বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করা হবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকে।

৪ নভেম্বর রবিবার বেলা ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ শুকরানা মাহফিল শুরু হবে। মাহফিলে জাতীয় সংসদে কওমি মাদরাসা বিল পাসে ভূমিকা রাখায় শুকরিয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে। একই সঙ্গে অসামান্য অবদান রাখায় আলেমদের পক্ষ থেকে আল্লামা শাহ আহমদ শফীকেও সংবর্ধনা দেয়া হবে।

সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা বোর্ড হাইয়াতুল উলইয়া উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়ার সূত্রে জানা যায়, ৩০ অক্টোবর মঙ্গলবারের প্রস্তুতিমূলক সভায় বৃহত্তর ঢাকার মুহতামিমগণ ছাড়াও উপস্থিত থাকবেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূরুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা মুহসিনুদ্দিন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা ইউনুস, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি জসীমুদ্দিন, মুফতি নূরুল আমিন, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা মুশকাত আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আবদুল খালেক, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মাওলানা মু. অছিউর রহমান প্রমুখ।

এর আাগে ১ অক্টোবর রোববার বেফাকুল মাদারিসিল আরাবিয়্যা, কাজলা ভাঙ্গা প্রেস অফিসে হাইয়াতুল উলইয়ার এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা। পরে গত ২২ অক্টোবর গণভবনের আল্লামা আহমদ শফীর নেতৃত্বে আলেমরা প্রধানমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ করলে আলোচনার মাধ্যমে ৫ নভেম্বর চূড়ান্ত হয় শুকরিয়া মাহফিলের। পরবর্তিতে ৫ নভেম্বর থেকে এগিয়ে ৪ নভেম্বর আনা হয়েছে। ৪ নভেম্বর রাতে আসন্ন জাতীয় একাদশ নির্বাচন উপলক্ষে আগামী নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারেন নির্বাচন কমিশন। তফসিলের পর সোহরাওয়ার্দীতে এ ধরনের অনুষ্ঠান নানা সমস্যার মুখে পড়তে পারে বলে তারিখ একদিন এগিয়ে ৪ নভেম্বর আনা হয়েছে বলে হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *