চলে গেলেন হাদিসপাখি আল্লামা নূর হোসাইন কাসেমী

চলে গেলেন হাদিসপাখি আল্লামা নূর হোসাইন কাসেমী

চলে গেলেন হাদিসপাখি আল্লামা নূর হোসাইন কাসেমী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলে গেলেন বর্ষীয়ান আলেমেদ্বীন, হেফাজতে ইসলাম বাংলাদেশর মহাসচিব শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী।

রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের হাই-ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিকভাবে পাথেয়কে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি বলেন, শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেব হুজুর মারা গেছেন।

গত বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে এইচডিইউতে নেয়া হয়।

নূর হোসাইন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, বেফাকের সহ-সভাপতি এবং আল-হাইয়া বোর্ডের কো-চেয়ারম্যান।

গত ১ ডিসেম্বর শ্বাসকষ্ট হওয়ায় তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। নূর হোসাইন কাসেমীর ঠাণ্ডা ও শ্বাসকষ্ট থাকলেও তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।

গত ১৫ নভেম্বর গঠিত হেফাজতের নতুন কমিটিতে মহাসচিবের দায়িত্ব পান কাসেমী। কমিটির আমির নির্বাচিত হন আল্লামা জুনায়েদ বাবুনগরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *