দেশের আকাশে চাঁদ দেখা গেলো

দেশের আকাশে চাঁদ দেখা গেলো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তবে গতকাল ২৯ রমজান চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ঈদ হওয়াটা পূর্বেই নিশ্চিত হয়েছিলো। আগামীকাল শুক্রবার (১৪ মে) সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে জানানো হয়, আজ (১৩ মে) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেছে। আগামীকাল শুক্রবার (১৪ মে) সারাদেশে ঈদ উদযাপিত হবে।

সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্য ধর্ম সচিব মো. নুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মুশফিকুর রহমানসহ দেশের বরেণ্য আলেমরা বৈঠকে উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *