চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদরে অভিযান চালিয়ে তিন জঙ্গিকে আটক করার কথা জানিয়েছে র্যাব। রোববার ভোরে সদর উপজেলার বাবলাবোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব ৫-এর কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, আটক জঙ্গিরা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ওই তিনজনের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান স্কোয়াড্রন লিডার মুরাদ


