চাকরির নামে প্রতারণা : ১৬ জন আটক

চাকরির নামে প্রতারণা : ১৬ জন আটক

নিজস্ব প্রতিবেদক : চাকরির প্রলোভন দেখিয়ে নিরীহ লোকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে সংঘবদ্ধ প্রতারক চক্রের। উইনেক্স ট্রেড কর্পোরেশন লিঃ নামে একটি অফিস খুলে এই প্রতারণা করা হয়।

বিভিন্ন জেলার অল্প শিক্ষিত ও বেকার যুবকদের চাকরি দেয়ার প্রলোভন দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় প্রতারকরা। তাদের প্রলোভনের ফাঁদে পা দেয়ায় সাধারণ মানুষের কাছ থেকে কোম্পানির ভাউচারে মোটা অংকের টাকা গ্রহণ করতো এবং তাদের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখা হতো।

প্রথম পর্যায়ে রেজিস্ট্রেশনকৃত ব্যক্তিদেরকে নিজেদের আত্মীয় ও বন্ধু-বান্ধবদেরকে প্রলোভন দেখিয়ে কিভাবে এই কোম্পানিতে আনতে হবে সেই সম্পর্কে ট্রেনিং দেয়া হতো। পরবর্তীতে অসহায় যুবকরা কোম্পানির উদ্দেশ্য বুঝতে পেরে ওই প্রতিষ্ঠানে চাকরি করবে না মর্মে টাকা ফেরত চেয়ে আবেদন করলে কোম্পানি তাদেরকে ঘুরাতে থাকে।

যারা নতুন সদস্য সংগ্রহ করতে না পারত তাদেরকে ভয়ভীতি দেখিয়ে বিদায় করে দেয়া হত। ফলে যাদের নিকট কাছ থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে তারা ভয়ে পরবর্তীতে কোম্পানিতে আর আসত না বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের রোবারী প্রিভেনশন টিম বারিধারার উইনেক্স ট্রেড কর্পোরেশন লিঃ-এ অভিযান পরিচালনা করে ১৬ জনকে আটক করে। গত তিন বছরে ওই প্রতিষ্ঠান কয়েক হাজার যুবককে প্রতারিত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে।

আটকরা হলেন- মো. আরিফুল ইসলাম ওরফে জুয়েল (৩০), মো. বাবু প্রামাণিক (৩০), জগবন্ধু মণ্ডল (৫৫), মোহাম্মদ আলী (২২), মো. জাহাঙ্গীর আলম (৩৩), মো. মাহফুজুর রহমান (২৯), মো. তুহিন আলী (২১), মো. জামাল উদ্দিন বিশ্বাস (৪৬), মো. হিমেল আলী মণ্ডল (২১), মো. মাজেদুর ইসলাম আকন্দ (২৩), মো. আশিকুর রহমান প্রামাণিক (২৫), মো. মাসুদ রানা (২২), মো. উজ্জল হোসেন (২৪), মো. নুর আলম সিদ্দিকী (২৪), মো. আহসান হাবিব (১৮) ও মো. রবিউল ইসলাম (২০)।

আটকের সময় প্রতারক চক্রের অফিস থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন রেজিস্ট্রার, প্রতারিতদের স্বাক্ষরকৃত সাদা স্ট্যাম্প, টাকা গ্রহণের ভাউচার, রশিদ বই, সদস্য কার্ড ও সদস্য হওয়ার ফরম উদ্ধার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *