চার জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

চার জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৬টা পর্যন্ত) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায়। সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, যখন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম হয় এবং তা কিছু সময় ধরে চলতে থাকে, তখন শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন মাত্রার শৈত্যপ্রবাহ অনুভব করছে। ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রাকে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।

অধিদপ্তর আরও জানায়, শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *