চার বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বৃষ্টির আভাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের চার বিভাগে আজ বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৭ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং বরিশাল এই তিন বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আর সিলেটের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এখন বৃষ্টি হলেই কিছুটা ঝোড়ো হাওয়াসহ বাতাস হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের আটটি বিভাগের মধ্যে চারটি বিভাগ ছাড়া বাকি বিভাগগুলোয় আবহাওয়া শুষ্ক থাকবে।

গতকাল (শনিবার) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়াতে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সাগরে কোনো সতর্কতা নেই বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *