চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-বাগান মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

আনুপাতিক হারে অন্যান্য ভাতাও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চা-শ্রমিকদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে বিকেল ৪টার দিকে ১৩ জন চা-বাগান মালিক গণভবনে এ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন।

ড. আহমদ কায়কাউস জানান, অন্যান্য সুবিধা মিলিয়ে দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা পাবেন শ্রমিকরা। আগামীকাল রোববার থেকে শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এছাড়া শিগগিরই ভিডিও কনফারেন্সে চা-শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন বলেও জানান তিনি।

দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি এবং পরে ১৩ আগস্ট অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন চা শ্রমিকরা।

প্রশাসন থেকে শুরু করে চা শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের কাজে যোগদান করতে নানা কৌশল ও বৈঠক করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা ছাড়া কাজে যোগদান করবেন না বলে সাফ জানিয়ে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *