চীনের উহানে আবারও লকডাউন

চীনের উহানে আবারও লকডাউন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের উহানে আবারও কঠোর লকডাউন জারি করেছে প্রশাসন। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েকজনের দেহে করোনার উপস্থিতি পাওয়া এ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা গেছে, সংক্রমণ রোধে জিয়াংজি জেলার বাসিন্দাদের আগামী তিনদিন ঘরে অথবা কমপাউন্ডে অবস্থানের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

করোনায় আক্রান্তের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কোথাও শনাক্তের খবর মিললেই ওই এলাকার কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করে আসছে চীন। দেশটিতে প্রথম করোনার উৎপত্তিস্থল হলেও অন্যান্য দেশের তুলনায় কোভিডে মৃত্যুহার অনেকটাই কম। কিন্তু সরকারের আকস্মিক লকাডাউন নীতির ফলে ব্যবসা-বাণিজ্যে বেশ প্রভাব পড়ছে বলে দাবি চীনা ব্যসায়ীদের।

১২ লাখ মানুষের শহর উহানে নিয়মিত পরীক্ষায় দুই দিন আগে দু’জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। তবে তারা উপসর্গহীন ছিলেন। কন্টাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে আরও দুটি কেস শনাক্ত হওয়ার পরই লকডাউন জারি করা হয়। শুরু হয়েছে গণহারে করোনা পরীক্ষা।

২০১৯ সালে ডিসেম্বরে উহানের কাঁচাবাজার থেকে করোনাভাইরাস ছড়ায় বলে দাবি করে দেশটির সরকার। একপর্যায়ে পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়ে প্রাণঘাতী ভাইরাসটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *