চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’

চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ফলে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে টাইফুনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে চীন সরকার। সাংহাই শহর ও আশপাশের এলাকাগুলোর সকল স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়াও বন্ধ রয়েছে বিমান, ট্রেন ও নৌপথের চলাচল।

আবহাওয়া অফিস রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুপার টাইফুন আঘাত হানার পূর্বাভাস দিয়েছিল। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই কর্তৃপক্ষ।

চীনের বার্তা সংস্থা শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চ্যানথুর সতর্কতায় সাংহাইয়ের কাছে ঝেজিয়াং প্রদেশে রোববার সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রদেশের কিছু শহরে রেলসেবা ও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্যা সতর্কতা জারি রয়েছে ঝেজিয়াংয়ের নয়টি জেলায়।

সপ্তাহের শেষে শক্তিশালী এ টাইফুন তাইওয়ানের পূর্ব উপকূল অতিক্রম করেছে। টাইফুনের প্রভাবে কোথাও বিদ্যুৎসংযোগ ও চলাচলের বিঘ্ন ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *