চীনের সাথে অস্ট্রেলিয়ার বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল

চীনের সাথে অস্ট্রেলিয়ার বেল্ট অ্যান্ড রোড চুক্তি বাতিল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অস্ট্রেলিয়া চীনের সাথে বিতর্কিত বেল্ট অ্যান্ড রোড (বিআরআই) চুক্তি বাতিল করেছে। অস্ট্রেলিয়া সরকার মনে করছে, এই চুক্তি তাদের জাতীয় স্বার্থের পরিপন্থী।

বুধবার (২১ এপ্রিল) জারি করা এক সরকারি আদেশে স্কট মরিসন সরকার ভিক্টোরিয়া রাজ্য সরকার এবং চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি বাতিল করে দেয়। অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তে ক্যানবেরা ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন বলেছেন, কমনওয়েলথের নতুন বিদেশি ভেটো আইনের অধীনে বিআরআই চুক্তি বাতিল করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *