চীনে থামছে না মৃত্যু মিছিল!

চীনে থামছে না মৃত্যু মিছিল!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে নতুন করে আরও ১০৯ জনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৩ শ’ ৪৫ জনে দাঁড়ালো। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনাভাইরাসে নতুন করে আরও আক্রান্ত হয়েছে ৩৯৭ জন। এনিয়ে আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ২শ’ ৮৮ জনে পৌছালো।

খবরে বলা হয়েছে, নতুন করে নিহতদের মধ্যে সবাই হুবেই প্রদেশের। যাদ মধ্যে শুধু উহানেই মারা গেছে ৯০ জন।

চীনের বাইরে প্রায় ২৮টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে তাইওয়ান, ফ্রান্স, হংকং, ফিলিপাইন এবং জাপানে, ইরান দক্ষিণ কোরিয়ায় এই ভাইরাসে অনেকে মারা গেছেন।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *