চীনে ৭’শ বছেরর কোরআনের পাণ্ডুলিপি দেখতে দর্শনাথীদের ভিড়

চীনে ৭’শ বছেরর কোরআনের পাণ্ডুলিপি দেখতে দর্শনাথীদের ভিড়

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনে কোরআন শরীফের প্রাচীন পাণ্ডুলিপি দেখতে হাজার হাজার মানুষের ভিড়। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ছিংহাই ও গানসুতে শুরু হয়েছে পবিত্র কুরআনের হাতে লেখা প্রাচীন এক পাণ্ডুলিপির প্রদর্শনী। সেটি দেখতেই মানুষের এমন উপচেপড়া ভিড়।

গত ২৬ জানুয়ারি থেকে শুরু হওয়া প্রদর্শনীটি আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পবিত্র কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপিটি ৮৬৭ পৃষ্ঠায় হাতে লেখা এবং দুই খণ্ডের
স্থানীয় সংবাদমাধ্যম ছিংহুয়ানেট ডট কম জানিয়েছে, এ পাণ্ডুলিপি দেখতে ওই প্রদর্শনীতে ভিড় জমাচ্ছেন চীনের হাজার হাজার মুসলিম।

তবে দর্শনার্থীদের তালিকায় শুধু কেবল মুসলিমরাই নয়। মহাগ্রন্থ কোরআনের প্রাচীন এই পাণ্ডুলিপি দেখতে অন্যান্য ধর্মাবলম্বীরাও আসছেন বলে জানা গেছে। এ প্রদর্শনীর আয়োজক দেশটির সংস্কৃতি ও পর্যটন বিভাগ।

তারা জানান, প্রাচীন এই কোরআন শরীফ দেখতে প্রতিদিন ৬ হাজারেরও বেশি মানুষ আসছেন এখানে। এদের মধ্যে ছিংহাই ও গানসু প্রদেশের সীমান্তবর্তী শহর শীনিংগের বাসিন্দারাই বেশি।

এর আগে ধর্মগ্রন্থটি স্থানীয় জিইযি মসজিদে সংরক্ষিত ছিল। অনুমান করা হচ্ছে যে, ১১ থেকে ১৩ শতকের কোনো এক সময়ে কোরআনের এ পাণ্ডুলিপিটি লেখা হয়েছিল। প্রায় সাতশ বছর পেরিয়ে গেলেও পাণ্ডুলিপির আরবি হরফগুলো এখনো সুন্দর এবং উজ্জ্বল রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *