চুরি যাওয়া ফোন ফিরে পাবার আশাবাদী পরিকল্পনামন্ত্রী

চুরি যাওয়া ফোন ফিরে পাবার আশাবাদী পরিকল্পনামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দশ দিন হয়ে গেল পরিকল্পনামন্ত্রীর ফোন চুরি হয়েছে। এখনও উদ্ধার করা যায়নি তার ফোন। তবুও আশা করছেন মন্ত্রী তার ফোন পাওয়া যাবে। মন্ত্রী জানান, পুলিশ তার ফোন উদ্ধারে কাজ করছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী। রাজধানীর বিজয় সরণি থেকে গত ৩০ মে পরিকল্পনামন্ত্রীর আইফোনটি ছিনতাই হয়।

এদিন সংবাদ সম্মেলনে মোবাইল ফিরে পেয়েছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, মোবাইল এখনো আমি পাইনি। তবে শুনেছি যে, যে মোবাইলটা নিয়ে গেছে তাকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। ছিনতাইকারীর ঠিকানাও জানতে পেরেছে পুলিশ।

মন্ত্রী বলেন, এখন তারা (পুলিশ) তাকে (ছিনতাইকারী) চেজ করছেন। নিশ্চয় সে লুকিয়েছে বা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। তবে আমি আশাবাদী যে, আমি ফোনটি ফিরে পাব। আমি সেটা বিশ্বাসও করি। আমাদের নাকি সেই প্রযুক্তি হাতে আছে, শুনেছি। সুতরাং আমি আশাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *