পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চেক প্রজাতন্ত্রের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১০ জন। খবর সিএনএনের।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মিথেন গ্যাস বিস্ফোরণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। কারভিনা শহরের কাছে অবস্থিত খনিটি। কয়লা খনির সংশ্লিষ্ট কর্মকর্তারা শুক্রবার এই তথ্য জানায়।
নিহতদের ১২ জনই একটি সংস্থার পোলিশ খনি শ্রমিক এবং একজন চেক বলে শুক্রবার জানিয়েছে রাষ্ট্র পরিচালিত ওকেডি খনি কোম্পানি।
বৃহস্পতিবার পোল্যান্ড সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় কারভিনা শহরের কাছে সিএমএস পাথুরে-কয়লা খনির ৮শ’ মিটার গভীরে ওই বিস্ফোরণ ঘটে।
খনি পরিচালনাকারী প্রতিষ্ঠানটির মুখপাত্র আইভো সেলেচোভস্কি এক বিবৃতিতে জানান, নিহত ১৩ জনের ১১ জন পোলিশ বাকি দুইজন চেক।
বিস্ফোরণের কারণে মাটির নিচে সুড়ঙ্গে কয়েক জায়গায় ধস নেমেছে।আগুনের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চেক প্রজাতন্ত্রে ১৯৯০ সোলের পর এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। ওই বছর এই একই কারভিনা শহরে আগুনে ৩০ খনি শ্রমিক নিহত হয়েছিল।
এবারের বিস্ফোরণে নিহতদের জন্য রোববার শোক দিবস ঘোষণা করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট।


