চেন্নাইকে হারিয়ে চতুর্থবার মুকুট পরলো মুম্বাই

চেন্নাইকে হারিয়ে চতুর্থবার মুকুট পরলো মুম্বাই

ক্রীড়া ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের শেষ ওভারের নাটকীয়তায় চতুর্থবার চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। হায়দরাবাদে রোববার (১৩ মে) ফাইনালে তারা গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তারা জিতেছে শেষ বলে। এর আগে তারা চ্যাম্পিয়ন হয় ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে।

কিয়েরন পোলার্ডের ব্যাটে ৮ উইকেটে ১৪৯ রান করে মুম্বাই। এরপর শেন ওয়াটসনের দুরন্ত এক ইনিংসে জয়ের সম্ভাবনা জাগায় চেন্নাই। কিন্তু শেষ ওভারে আর পেরে ওঠেনি তারা। ২০ ওভারে ৭ উইকেটে চেন্নাই করে ১৪৮ রান।

চেন্নাইয়ের শেষ ওভারে ৯ রান দরকার ছিল। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ওয়াটসনের সঙ্গে ক্রিজে ছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ওয়াটসন ৪ রান দূরে থাকতে চতুর্থ বলে দুটি রান নিতে গিয়ে রানআউট হন। তিনি ৫৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৮০ রান করেন।

নেমেই শারদুল ঠাকুর দুটি রান নিলে ম্যাচের উত্তেজনা গড়ায় শেষ বলে, দরকার ছিল ২ রান। কিন্তু লাসিথ মালিঙ্গার ইয়র্কারে শারদুল এলবিডাব্লিউ হলে শ্বাসরুদ্ধকর জয় পায় মুম্বাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *