চোর সন্দেহ করে বাড্ডায় যুবককে পিটিয়ে হত্যা

চোর সন্দেহ করে বাড্ডায় যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাড্ডায় চোর সন্দেহে নুর আলম (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি রেস্টুরেন্ট কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খাঁন কিচেন নামে ওই রেস্টুরেন্টের ৬/৭ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। শনিবার ভোরে বাড্ডার বেরাইদ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নিহত আলম বেরাইদ এলাকার খাঁন কিচেনের ভেতরে ঢুকলে কর্মীরা চোর সন্দেহে তাকে গাছের সঙ্গে বেঁধে বেধম পিটুনি দেয়। পরে আলমের মা ঘটনাস্থলে গিয়ে ছেলেকে ছাড়িয়ে বাসায় নিয়ে গেলে কয়েক ঘণ্টা পর তার মৃত্যু হয়। নিহত আলমের স্ত্রীর নাম আকলিমা বেগম। ওই দম্পতির এক মেয়ে রয়েছে। আলমের বাবার নাম নুরু মিয়া এবং মায়ের নাম তাসলিমা বেগম।

তারা বলছেন, আলম পেশায় কসাই ছিলেন। আলমকে ডেকে নিয়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহত আলমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। খাঁন কিচেনের ৬/৭জন কর্মীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *