ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর

আদালত রিপোর্ট : পরীক্ষার্থীদের কাছ থেকে উন্নয়ন ফির নামে অতিরিক্ত ৫ হাজার টাকা চাঁদাবাজি এবং অধ্যক্ষকে মারধর করার  একটি মামলায় চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত এ আদেশ দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল চকবাজার থানায় রনিসহ কয়েকজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড. জাহেদ খান। সেই মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন রনি। জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে জামিন বর্ধিত করতে গেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

__________

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *