ছাত্রাবাসে গণধর্ষণ; রাজন ও আইনুলসহ গ্রেপ্তার ৬

ছাত্রাবাসে গণধর্ষণ; রাজন ও আইনুলসহ গ্রেপ্তার ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটে এমসি কলেজের ছাত্রবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা থেকে রাজন ও আইনুল নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজন ও আইনুলকে ফেঞ্চুগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এজাহারভুক্ত চার আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করলো আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী।

এর আগে এজাহার নামীয় আরও দুই আসামি রনি ও রবিউল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে। গ্রেপ্তার হওয়া ৬ জন ছাড়াও এজাহারভুক্ত দুই আসামি এখনও পলাতক রয়েছে।

সিলেটে তরুণীকে তুলে নিয়ে এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অন্যতম আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম ও শাহ মাহবুবুর রহমান রনিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন বলে জানা গেছে। এই চারজনকে সুনামগঞ্জের ছাতক এবং হবিগঞ্জের মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার পর দ্বিতীয় দিন রোববারও প্রতিবাদে উত্তাল ছিল সিলেট। বিভিন্ন সংগঠন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে। এ ছাড়া ধর্ষণের শিকার ওই তরুণী গতকাল আদালতে জবানবন্দি দিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *