ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তীব্র গরমে দেশব্যাপী মানুষের প্রাণ যেন ওষ্ঠাগত। এরই মধ্যে শুরু হয়েছে রমজান। দাবদাহ থেকে মানুষকে সাময়িক রেহাই দিতে হতে পারে বৃষ্টিপাত। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের ছয় বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সোমবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে, দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বুলেটিনে বলা হয়েছে।

এদিকে, পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *