জঙ্গিবাদবিরোধী সচেতনতা হোক মুজিববর্ষের অঙ্গীকার : ধর্ম প্রতিমন্ত্রী

জঙ্গিবাদবিরোধী সচেতনতা হোক মুজিববর্ষের অঙ্গীকার : ধর্ম প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: মুজিববর্ষে বাংলাদেশ জঙ্গিবাদবিরোধী সচেনতায় সোচ্চার হয়ে ওঠার অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। রাজধানীর আগারগাঁওয়ে সোমবার (২৭ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম। জঙ্গিবাদের স্হান ইসলামে নেই। ইসলাম জঙ্গিবাদ সমর্থনও করে না। মানবতার ধর্ম ইসলাম। ইসলামের শান্তির বাণী সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতেই বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন। আজ যা সারাদেশে বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। ইসলাম ধর্মের প্রকৃত শিক্ষা প্রচারে এ প্রতিষ্ঠান আজ মানুষের আস্থার জায়গা হয়ে দাঁড়িয়েছে। শৈশবেই পাচ্ছে আমাদের শিশুরা ধর্মের প্রকৃত শিক্ষা। লাখ লাখ আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এ প্রতিষ্ঠানের মাধ্যমে। বঙ্গবন্ধুর যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন ইসলামিক ফাউন্ডেশন তা বাস্তবায়নে সব সময়ে সাথে থেকেছে। এই মুজিববর্ষ হোক জঙ্গিবাদবিরোধী সচেতনতার বছর। জঙ্গিবাদবিরোধী সচেতনতা হোক মুজিববর্ষের অঙ্গীকার।’

এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিদায়ী সচিব ও বর্তমানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. আনিছুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব মো. নুরুল ইসলাম, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক ফারুক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মাহবুব আলম, মু. মহিউদ্দিন মজুমদার (বাদল), শফিকুর রহমান, উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও আবদুল হাই মোল্লা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *