পাথেয় রিপোর্ট : জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেররিজমের সঙ্গে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, আপনারা যদি মনে করেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন হয়ে গেছে তাহলে ভুল করবেন।
তিনি আফ্রিকার কিছু দেশে জঙ্গিবাদের চর্চা হচ্ছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, আফ্রিকাসহ বিশ্বের বহু দেশেই তারা নতুন নতুন নামে নতুন নতুন স্লোগানে জড়ো হওয়ার চেষ্টা করছে।
আমেরিকার সিকিউরিটি কাউন্সিলের কাউন্টার টেররিজমের সদস্যদের বিশ্বজুড়ে যে উলামায়ে কেরামা আছেন তারা কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না জানিয়ে বলেন, বাংলাদেশসহ মুসলিম দেশগুলোর ধর্মীয় নেতাদের সঙ্গে আপনারা বসুন। পরামর্শ করুন। দেখুন, তারাও সন্ত্রাস চায় না। ইসলামের সতত সৌন্দর্যের প্রচারই তারা করেন।
কাউন্টার টেররিজমের সদস্যদের মিয়ানমারে মুসলমানদের ওপর নৃশংস হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে আল্লামা মাসঊদ বলেন, ধর্মের নামে এসব হত্যাকাণ্ড বন্ধে এগিয়ে আসতে হবে। আপনাদের চোখ সেদিকেও থাকবে বলে আমি মনে করি।
বিশ্বজুড়ে চলমান জঙ্গিবাদকে রাজনৈতিক সমস্যা মনে করলে তা ভুল ব্যাখ্যা হবে বলে মন্তব্য করে আল্লামা মাসঊদ বলেন, যে ইসুতে সমস্যা তৈরী হয় তা সেভাবেই দমনের চেষ্টা করতে হবে। বিশেষত জঙ্গিবাদ দমনের জন্য আলেম উলামা, ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বসতে হবে।
কখনো কখনো নির্যাতনের চাপা কান্না থেকেও কেউ কেউ জঙ্গিবাদের জন্ম হতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, এর আগে গত ২৫, ২৬ ও ২৭ জুলাই ওয়াশিংটনে অনুষ্ঠিত হয় আধুনিক বিশ্বে ধর্মীয় স্বাধীনতা শীর্ষক সেমিনার। অনুষ্ঠানে প্রায় ৮০টি দেশের প্রতিনিধিরা এ সেমিনারে উপস্থিত ছিলেন।
সেমিনারে কানাডা এবং ইংল্যান্ড কমনওয়েলথ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রীদের সঙ্গে বিশেষ বৈঠক করেন।



