জঙ্গিবাদ দমিয়ে বাংলাদেশেকে শান্তির দেশে পরিণত করেছেন শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গিবাদ দমিয়ে বাংলাদেশেকে শান্তির দেশে পরিণত করেছেন শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জঙ্গিবাদ দমিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে বাংলাদেশকে একটি শান্তির দেশে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ (শুক্রবার) সকালে খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এডিস মশা নিধনে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বানও জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডেঙ্গু আমাদের নিয়ন্ত্রণ করতেই হবে। যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়।

ডেঙ্গু দমনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আশায় কৃষক লীগের প্রশংসা করে তিনি বলেন, ডেঙ্গু একটা সিজনাল রোগ, মশাবাহিত রোগ। আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা যার যার বাড়িতে,যার যার আঙিনা পরিষ্কার রাখতে পারি। সেটুকু করলেই ডেঙ্গু থেকে মুক্তি পাবো।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুব্রত কুমার দাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *