জঙ্গি নিয়োগ হচ্ছে অনলাইনে!

জঙ্গি নিয়োগ হচ্ছে অনলাইনে!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে পর্যদুস্ত বিশ্ব। করোনার প্রকোপ যে কবে কমবে তা সবারই অজানা। বিশ্বের সব দেশে কম-বেশি লকডাউন চলছে। পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ। করোনার কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। দুবেলা খাবার জুটছে না অনেকের। কিন্তু এমন পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেয় জঙ্গিরাও। মানুষের এই দুরবস্থার সুযোগ নিচ্ছে তারা। অনলাইন নিয়োগ করা হয়েছে জঙ্গি।

এই পরিস্থিতিতেও মানুষকে হত্যা করার পরিকল্পনা করে চলেছে তারা। কিন্তু এই পরিস্থিতিতে বহু জঙ্গি সংগঠন নিয়োগ করতে পারছে না। তাই এবার জঙ্গি সংগঠন আইসিস নতুন পথ খুঁজে বের করেছে। মহামারির মধ্যেই অনলাইনে সদস্য জোগাড় করতে নেমেছে আইসিস। এই সময়ের সুযোগ নিয়ে আইসিস নিজের সংগঠন আরো শক্তিশালী করে নেওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র।

গোয়েন্দা সংস্থাগুলির নজর এড়ানোই তাদের আসল উদ্দেশ্য। অনলাইনে জঙ্গি নিয়োগ করতে পারলে গোয়েন্দা সংস্থাগুলির হাতে সঠিক তথ্য যাবে না। তাই এমন পন্থা নিয়েছে আইসিস। জানা গিয়েছে, অনলাইনে জঙ্গি নিয়োগ নিয়েও আইসিসে ট্রেনিং চলছে। ভারতের একাধিক গোয়েন্দা সংস্থা বলছে, উপমহাদেশ থেকেও জঙ্গি নিয়োগের চেষ্টা চালাচ্ছে আইসিস। জিহাদের নামে কমবয়সীদের ব্রেনওয়াশ করার চেষ্টা করা হচ্ছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *