জন্মহার বাড়াতে চীন মাতৃত্বকালীন ছুটি বাড়াচ্ছে

জন্মহার বাড়াতে চীন মাতৃত্বকালীন ছুটি বাড়াচ্ছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের বেশ কয়েকটি অঞ্চলে অন্তত ৩০ দিন মাতৃত্বকালীন ছুটি বর্ধিত করা হয়েছে। জন্মের হার রেকর্ড সংখ্যক কমে যাওয়ায় শিশু জন্মদান উৎসাহিত করতে সর্বশেষ প্রয়াস হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পরিবারে তৃতীয় সন্তান জন্ম দেয়ার অনুমতি দিতে কঠোর পরিবার পরিকল্পনার নিয়ম শিথিল করার জন্য এই পরিবর্তন আনা হচ্ছে।

বেইজিংয়ের সিটি সরকার শুক্রবার ঘোষণা করেছে, নারীরা এখন থেকে ১৫৮ দিন মাতৃত্বকালীন ছুটি নিতে পারবেন। সাংহাই কর্তৃপক্ষ একদিন আগে অনুরূপ পরিবর্তনের ঘাষণা দিয়েছে।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, পূর্বাঞ্চলে ঝেজিয়াং প্রদেশে দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মায়েরা এখন মোট ১৮৮ দিন মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারবেন। এর আগে মায়েরা বতনসহ ৯৮ দিনের মাতৃত্বকালীন ছুটি কাটাতে পারতেন।

সূত্র: এএফপি, বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *