জমজমাট ইফতার বাজার মির্জাপুরে

জমজমাট ইফতার বাজার মির্জাপুরে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বছর ঘুরে আবার এসেছে পবিত্র মাহে রমজান। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরের প্রধান বাজারের বিভিন্ন ফটকে প্রতিদিনই ইফতার সামগ্রী বিক্রির ধুম দেখা যায়। ধর্মপ্রাণ মুসল্লিরা ইফতার সামগ্রী কেনার জন্য ভিড় জমাচ্ছেন দোকানগুলোতে। দুপুরের পর থেকেই স্থায়ী হোটেল এবং ফুটপাতের অস্থায়ী ও ভ্রাম্যমাণ ইফতার দোকান প্রথম দিনেই জমে উঠেছে। পিয়াজি, ছোলা, আলুর চপ, বেগুনী, জিলাপী, বুরিন্দা ইত্যাদি ঐতিহ্যবাহী দেশীয় ও পাশ্চাত্য ধাঁচের নানান ধরণের খাবার মিলছে এসব দোকানে। দুপুরের পর থেকেই সকল দোকানেই লক্ষ্য করা যায় ইফতার সামগ্রী। অন্যদিকে বাজারের প্রধান প্রধান হোটেল ও রেস্তোরাগুলোতে রোজাদারদের চাহিদা মেটানোর জন্য করা হয়েছে বিশেষ আয়োজন। মূলত দুপুর থেকেই জমে উঠতে শুরু করে মির্জাপুরের ইফতার বাজার।

সরেজমিনে ঘুরে দেখা গিয়েছে, মির্জাপুরে দোকানিরা বৈচিত্রে ভরপুর ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী সাজিয়ে রেখেছেন টেবিলে টেবিলে। ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ইসলামিয়া ফুড গার্ডেন ও ছোহা ফুড গার্ডেন এ দুইটি দোকানে এবার নতুন কিছু ইফতার সামগ্রী লক্ষ করা গেছে, তার মধ্যে রয়েছে চিকেন স্যান্ডুইজ, টিকা কাবাব, জালি কাবাব, ছামী কাবাব, চিকেন সাসলী, শাক/সবজি পাকুরা, চিকেন রুল, নারগিছ চপ, ডিম চপ, স্সা লিক, আলু সবজি, চিকেন ফ্রাইড ইত্যাদি। মির্জাপুরের ইফতার বিক্রেতারা জানান, বহুদিন যাবৎ তারা মির্জাপুরে ইফতার ব্যবসা করে আসছেন। তবে দোকান ভেদে ইফতার সামগ্রীর বাজার মূল্যের তারতম্য রয়েছে। উপজেলার বিভিন্ন পাম্পেও দেখা গিয়েছে ইফতার করার জন্য বিশেষ আয়োজন।

___________

patheo24,/105/sl

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *