জমিয়তে উলামায়ে হিন্দের দ্বীনি শিক্ষা সচেতনতা অভিযান

জমিয়তে উলামায়ে হিন্দের দ্বীনি শিক্ষা সচেতনতা অভিযান

সামিম কয়াল বসিরহাট [ভারত] থেকে : সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের নির্দেশে উওর ২৪ পরগনার বসিরহাটের পিফা মুরারীশাহতে ‘দ্বীনি শিক্ষা সচেতনতা অভিযান’ অভিযান শুরু হল।

মঙ্গলবার মুরারীশাহতে উক্ত অভিযান সমাবেশে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, উওর ২৪ পরগণা জেলার সম্পাদক মাওঃ কাজী আরিফ রেজা, উত্তর ২৪ পরগণা জেলার সহ সম্পাদক মুফতি জাফ্ফার,জেলার মাওলানা মহিউদ্দিন, মাওলানা গোলাম ফারুক, সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, সামিম প্রমুখ।

রাজ্য সম্পাদক মুফতি রফিকুল বলেন, “আমাদের দ্বীনি শিক্ষার উপর গুরত্ব দিতে হবে।” তিনি আরও বলেন,” আসানসোলের ইমাম রশিদির মধ্যে দ্বীনি শিক্ষা আছে বলে তিনি এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন।” তিনি সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখার অনুরোধও করেন। উত্তর ২৪ পরগণা জেলা জমিয়তের সম্পাদক বলেন, “আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা আমাদের গ্রহন করতে হবে, এর জন্য সকল পরিবারকে সচেতন হতে হবে।” বসিরহাট ১ নং ব্লক সভাপতি মাওলানা গোলাম ফারুক বলেন, “আসানসোলের ইমাম যদি এমন সুন্দর শিক্ষা দিতে পারেন তাহলে আমরা কেন ওই শিক্ষা গ্রহণ করব না?” তিনি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়ে সুষ্ঠু সমাজ গড়ে তোলার ডাক দেন।

তথ্য সংগ্রহ : আবদুল্লাহ শাকির সম্পাদনা : মাসউদুল কাদরি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *