জমিয়তুল উলামা মানুষকে অল্প আমলে সমাজ বিশুদ্ধ করতে চায়

জমিয়তুল উলামা মানুষকে অল্প আমলে সমাজ বিশুদ্ধ করতে চায়

পাথেয় রিপোর্ট : জনসাধারণকে অল্প আমলে, অল্প কাজ শিক্ষা দিয়ে নাজাতের দিকে নিয়ে যেতে চায় বাংলাদেশ জমিয়তুল উলামা।নির্ভেজাল অল্প আমল, অল্প কথা, অল্প কাজ করার মাধ্যমে নাজাত পাওয়া যায়। মুফাস্সীরে কুরআন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হুসাইন সাইফী এমন মন্তব্যই করেছেন শনিবার। তিনি বলেন, নাজাত পাওয়ার জন্যে খুব বেশি করে আমল করতে হবে বিষয়টা এমন নয়। হাদীসের মধ্যে এসেছে নিয়ত সহীহ হলে অল্প আমলই নাজাতের জন্যে যথেষ্ট। বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ, আমাদের সমাজের সাধারণ মানুষের ঈমান আক্বীদাকে নষ্ট করে দিচ্ছে। আর বাংলাদেশ জমিয়তুল উলামা চায়, জনসাধারণকে অল্প আমল, অল্প কাজ শিক্ষা দিয়ে নাজাতের দিকে নিয়ে যেতে।

১৪ জুলাই শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আব্দুল্লাহপুর দারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা বিজয়নগর থানা শাখার তালীমী হালকা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

_________________________________/

তথ্য সংগ্রহ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *