জমিয়তুল উলামা যাত্রাবাড়ী শাখার মতবিনিময় অনুষ্ঠিত

জমিয়তুল উলামা যাত্রাবাড়ী শাখার মতবিনিময় অনুষ্ঠিত

পাথেয় রিপোর্ট : আলেম জনতা ঐক্য করি আলোকিত সমাজ গড়ি-এই স্লোগান নিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামা যাত্রাবাড়ী থানা শাখার উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধল্পুর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এই আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জমিয়তুল উলামার সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদ। তিনি বলেন, জাতিগতভাবে আমরা আজ বহুধাবিভক্ত। আজ সাধারণ মানুষ এবং আলেম সমাজ মুখোমুখি হয়ে পড়েছে যা বর্তমান সমাজে অনেক বড় বিপর্যয় ডেকে আনবে। একটি সুন্দর স্থিতিশীল আলোকিত সমাজ গঠনে আলেম জনতার ঐক্য অপরিহার্য কিন্তু দুঃখের বিষয় তাবলীগ জামাতের মধ্যে বর্তমান যে সংকট সৃষ্টি হয়েছে তা দিয়ে বহুদিনের আলেম-জনতার ঐক্য আজ বিনষ্টের পথে। এভাবে চলতে থাকলে আমদের অস্তিত্ব সংকটে পড়তে হবে।

সংকট নিরসনে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে মাওলানা শুয়াইব বলেন, বাংলাদেশ জমিয়তুল উলামা জাতির এই সংকটে আলোর মশাল হাতে এগিয়ে এসেছে। তাঁরা এই ভয়াবহ সংকট নিরসনে কাজ করে যাচ্ছে এবং করে যাবে ইংশাআল্লাহ।
জমিয়তের যাত্রাবাড়ী থানা শাখার সভাপতি তারিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি তরিকুল ইসলাম।

গ্রন্থনা : নাঈম ইসলাম                                                  সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *