পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিগত সহিংসতাকে কেন্দ্র করে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্যে এডোতে স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। হামলায় নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছেন। খবর আনাদুলু এজেন্সির।
তুরস্কের সংবাদ সংস্থাটি বলছে, রোববার (১৫ নভেম্বর) প্রাদেশিক রাজধানী বেনিনে সংঘর্ষের সময় দুপক্ষের গোলাগুলিতে বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছে। এছাড়া বেশকিছু ঘর-বাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছে।
রাজ্যটির এক কর্মকর্তা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকটি দলকে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার, ভূমি ও খনিজসম্পদের দখল ও নিয়ন্ত্রণ নিয়ে নাইজেরিয়ায় জাতিগত সহিংসতা প্রায়ই ঘটে। ভয়াবহ এসব সহিংসতায় প্রতিবছর দেশটিতে কয়েকশ মানুষের মৃত্যু হয়।
/এএ


