জাতিসংঘও দায়ী রোহিঙ্গা সমস্যার জন্য : পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘও দায়ী রোহিঙ্গা সমস্যার জন্য : পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় রিপোর্ট : বৃহস্পতিবার ঢাকায় জেনেভা কনভেনশনের ৭০ বছর পূর্তি উপলক্ষে সেমিনারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অনেককিছুই গোপন করেছে। তার জন্য তারা নিশ্চয়ই দায়ী।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিস) এ জেনেভা কনভেনশনের ৭০ বছর পূর্তি উপলক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বহু বছর ধরে মিয়ানমারে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ এবং বর্বর আক্রমণ চলছে। কিন্তু জাতিসংঘ এ বিষয়ে কখনোই সজাগ হয়নি। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ অনেক কিছুই গোপন করেছে। এজন্য তারা নিশ্চয়ই দায়ী।’

আবদুল মোমেন বলেন বলেন, ‘এই দুর্ঘটনা একদিনে হয়নি। অনেকদিন ধরে রোহিঙ্গাদের বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। জাতিসংঘ সেই বিষয়ে সজাগ হয়নি। ঘটনা ঘটার পর জাতিসংঘ কিছু বক্তব্য দিয়েছে, কিন্তু এর বেশিরভাগ বাংলাদেশের জন্য। যেখানে কাজটা করা দরকার সেই রাখাইন প্রদেশে, সেখানে জাতিসংঘের অবস্থান খুবই দুর্বল।’

জাতিসংঘের সমালোচনায় মোমেন আরও বলেন, ‘আমরা প্রায়ই বলে থাকি, দুনিয়া থেকে সংঘাত এড়ানোর জন্য আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রতি সম্মান দেখাতে হবে। কিন্তু জাতিসংঘ এই নীতিতে বিশ্বাসী হলেও কাজ করে না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *