জাতিসংঘ মহাসচিবের কাছে তালেবানের চিঠি

জাতিসংঘ মহাসচিবের কাছে তালেবানের চিঠি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তালেবানের কাছ থেকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস একটি চিঠি পেয়েছেন। এই চিঠিতে তালেবান উল্লেখ করেছে, তাদের সদস্যরা জাতিসংঘের কর্মীদের সুরক্ষা দেবেন। এছাড়া নারী অধিকার নিয়েও কথা বলেছে তারা। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিকের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস বলেন, ত্রাণসহায়তা নিয়ে তালেবানের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। কোনো ধরনের বৈষম্য ছাড়া পুরো আফগানিস্তান জুড়ে মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো, জাতিসংঘে কর্মরতদের সুরক্ষা, নারী অধিকার ইস্যুতেও তালেবানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে তালেবানের সঙ্গে আলোচনার শুরুর জন্য জাতিসংঘের দূত মার্টিন গ্রিফিতস আফগানিস্তানের রাজধানী কাবুলে গেছেন। এর মধ্যেই আশার কথা শোনা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।

গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে আফগানিস্তানে বেশ কিছু পরিবর্তন এসেছে। বিভিন্ন রাজ্যে নোটিশ দিয়ে নারীদের কর্মস্থলে যেতে নিষেধ করা হয়েছে। এ ছাড়া তালেবান ক্ষমতায় আসায় অনেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। এ সব নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। অনেক দেশ তাদের এখন সাহায্য দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে আফগানিস্তানে মানবিক সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে সতর্কবার্তা উচ্চারণ করেছে জাতিসংঘ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *