জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় চাঁদ দেখা কমিটি ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য আজ সোমবার সন্ধ্যায় বৈঠকে বসবে।

রোববার (৮ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৯৫৫৬৪০৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *