জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে : সিইসি

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী থাকবে : সিইসি

বরিশাল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী থাকবে। তবে ৩০ জুলাইয়ের তিন সিটি করপোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভাবনা নেই। পরিস্থিতি সৃষ্টি হলে তখন দেখা যাবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

নির্বাচন কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন শেষে  বুধবার এ কথা বলেন তিনি। বরিশাল সার্কিট হাউসের সম্মেলনকক্ষে বুধবার বরিশাল ও ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ চলে। জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মাহফুজুর রহমান, নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মোস্তফা ফারুক, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রি. জে. মোহাম্মদ সাইদুল ইসলাম ও অঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানসহ প্রমুখ।

 

-patheo24/106

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *