নিজস্ব প্রতিবেদক ● জাতীয় বেফাক তথা বেফাকুল মাদারাসিদ দ্বীনিয়া বাংলাদেশের পরীক্ষা প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মদ আলী। সম্প্রতি বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের সভাপতিত্বে রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে অনুষ্ঠিত এক বৈঠকে এসব কথা জানিয়েছেন তিনি|।
মুফতি মুহাম্মদ আলী বলেন, আমরা সারা দেশে সফর অব্যাহত রেখেছি। সংগঠনের চেয়ারম্যান মহোদয় আমেরিকার সফরে থাকার অবস্থায় মুফতি আবুল কাসেম সাহেবের নেতৃত্বে সফর করে ভালো সুফল পেয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা প্রস্তুতি প্রায় সম্পন্ন|।
জাতীয় বেফাকের চেয়ারম্যান আল্লামা মাসঊদ সন্তোষ প্রকাশ করে বলেন, জমিয়ত, জাতীয় বেফাক এবং আমাদের সবকাজই একযোগে করে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমরা আমেরিকায় জমিয়তকে সব জায়গায় উচ্চকিত তুলে ধরেছি। জমিয়তের পরিচয়ে আমরা পরিচিত হয়ে।
বৈঠকে মাওলানা আরীফ উদ্দীন মারুফ আমেরিকা সফরের কারগুজারী শুনান।
এ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা ইবরাহীম শিলাস্থানী, মাওলানা আদুর রহীম কাসেমী, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা সদরুদ্দীন মাকনুন প্রমুখ।
patheo24/mr


