জাতীয় বেফাকের পরীক্ষা শুরু মঙ্গলবার

জাতীয় বেফাকের পরীক্ষা শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক ● মঙ্গলবার শুরু হতে যাচ্ছে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষা। ইবতেদাইংয়্যাহ অর্থাৎ ৫ শ্রেণি, মুতাওয়াসসিতাহ অর্থাৎ ৭ম শ্রেণি, সানুভিয়্যাহ অর্থাৎ দশম শ্রেণি, ফযিলত অর্থাৎ একাদশ শ্রেণি ও ইফতা বিভাগের পরীক্ষা নিরবিচ্ছিন্নভাবে মঙ্গলবার শুরু হয়ে ১১ মে বৃহস্পতিবার পর্যন্ত চলবে । এতে ২০০ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে নিশ্চিত করেছে বোর্ড কতৃপক্ষ। এটি এবারই প্রথম বোর্ডের অধীনে কেন্দ্রীয় পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বোর্ডের চেয়ারম্যান শোলাকিয়ার গ্রান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ জানিয়েছেন, আল্লাহর মেহেরবানীতে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে। প্রথমবারের মতো যারা এ বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছে তারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বোর্ডের মহাসচিব মুফতি মুহাম্মাদ আলী বলেন, পর্যাপ্ত পরিমাণ নেগরানির মধ্য দিয়েই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটি নতুন বোর্ডের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষার্থীদের মাঝে প্রবল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে দেওয়ার জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *