জাপার চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ

জাপার চেয়ারম্যান হতে আগ্রহী নন রওশন এরশাদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপি নতুন ঘোষিত ‘জাতীয় পার্টি’র চেয়ারম্যান হতে আগ্রহী নন। রওশন এরশাদের একান্ত সচিব মামুন হাসান বুধবার (১৪ জুলাই) রাতে এ তথ্য জানান৷

প্রসঙ্গত, আজ (১৪ জুলাই) দুপুরে এরিক এরশাদ রওশন এরশাদকে চেয়ারম্যান করে নতুন জাপা ঘোষণা করেন। একইসঙ্গে মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দেন এরিক।

বুধবার (১৪ জুলাই) বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এরিক।

সংবাদ সম্মেলনে এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *