জাপার মহাসমাবেশ ২৪ মার্চ

জাপার মহাসমাবেশ ২৪ মার্চ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৪ মার্চ জাতীয় পার্টি দিন বদলের মহাসমাবেশ করবে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলা। জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। মানুষ দিন বদলের অপেক্ষায় রয়েছে।

রোববার রাজধানীর শ্যামপুরে শ্যামপুর-কদমতলি থানা জাতীয় পার্টির প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাংবাদিক সুজন দে, কদমতলি থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, শেখ মাইনুদ্দিন বাবু, হানিফ সর্দার প্রমুখ।

সভায় বাবলা আরও বলেন, জাতীয় পার্টি উদার ও গণতান্ত্রিক দল। গণতন্ত্রের জন্যই এরশাদ ১৯৯০ সালের ৬ ডিসেম্বর ক্ষমতা হস্তান্তর করেছিল। কিন্তু দেশের মানুষ সে কাঙ্খিত গণতন্ত্রের স্বাদ এখনও পায়নি। জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতায় এসে মানুষকে সত্যিকারের গণতন্ত্র উপহার দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *