জাফর আহমাদ আশরাফি স্মারকে লেখা আহ্বান
সাখাওয়াত রাহাত : রাজধানীর দারুল কোরআন শেখ জনুরুদ্দীন রহ. মাদরাসার একসময়ের আলোচিত শিক্ষক মাওলানা জাফর আহমাদ আশরাফি রহিমাহুল্লাহু।তিনি চলে গেছেন ২০১৬ সালের উনিশে এপ্রিল আমাদের ছেড়ে। তাকে নিয়ে হচ্ছে স্মারক। আপনিও হতে পারেন স্মারকের একজন লেখক। আমরা জানি, বাংলাদেশের কওমী মাদরাসার শিক্ষাকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম জাফর আহমাদ আশরাফি রহিমাহুল্লাহু! ২০১৬ সালের উনিশে এপ্রিল যিনি চলে যান মহান প্রভুর সান্নিধ্যে। তবে এর আগে নিজের আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং ইলমী আভিজাত্য দিয়ে মোহাবিষ্ট করেছেন অসংখ্য তালিবুল ইলমকে। প্রিয় উস্তাদ হিসেবে স্থান করে নিয়েছেন আমাদের মতো অনেক ছাত্রের হৃদয়ের মণিকোঠায়।
তুলনামূলক কম বয়সেই শিক্ষক হিসেবে তাঁর পথচলা শুরু হয়। ১৯৯৭ সালে দারুল উলুম মৌলভীবাজার মাদরাসায় মুহাদ্দিস হিসেবে তিনি শিক্ষকতা শুরু করেন। এরপর ঢাকার সুপরিচিত চৌধুরীপাড়া মাদরাসায় দীর্ঘদিন ইলমে নববীর আলো বিলি করে চলে আসেন মুন্সীগঞ্জের প্রাচীন ইলমি এদারা আল-জামিয়াতুল ইসলামিয়া মুস্তফাগঞ্জে।
অল্প বয়সে ইন্তেকাল করা আমাদের প্রিয় উস্তাদের রূহের মাগফিরাত কামনা এবং ইসালে সওয়াবের উদ্দেশ্য একটি স্মারক গ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। হুজুরের পরিচিত যত ছাত্র, দোস্ত-আহবাব রয়েছেন আশা করি এই আয়োজনে শরীক হবেন। লিখে পাঠাতে পারেন হুজুরকে নিয়ে আপনার স্মৃতিচারণ।
✓লেখা পাঠাবেন: hasanamahadi73@gmail.com এ।
✓লেখা পাঠানোর শেষ সময়: ৩রা জুলাই ২০২০
হুজুরকে যারা চেনেন তাদের সকলের প্রতি অনুরোধ, পোস্টটি কপি অথবা শেয়ার করে এই আয়োজনে শরীক হন। আল্লাহ তায়ালা আমাদের উস্তাদকে জান্নাতের আলা মাকাম নসিব করুন।


