জাফর ইকবালের নিরাপত্তায় থাকা দুই পুলিশ প্রত্যাহার

জাফর ইকবালের নিরাপত্তায় থাকা দুই পুলিশ প্রত্যাহার

শাবি প্রতিনিধি : বরেণ্য লেখক ও শাবি শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবালের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. আব্দুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করেন। তবে কোন দুইজনকে প্রত্যাহার হয়েছেন তাদের নাম না বললেও সূত্রে জানা গেছে, ঘটনার সময় মোবাইল ফোন টিপতে থাকা দুই পুলিশ কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। তার মাথায় এবং হাতে ছুরিকাঘাত করে হামলাকারী ফয়জুল। হামলার পরপরই তাকে আটক করে গণপিটুনি দেন শিক্ষার্থীরা। গণপিটুনিতে গুরুতর আহত হন ওই হামলাকারীকে বর্তমানে ওসমানী হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *