জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেলো কুমিল্লার ১৬০ শিশু-কিশোর

জামায়াতে নামাজ পড়ে পুরস্কার পেলো কুমিল্লার ১৬০ শিশু-কিশোর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লাতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামায়াতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ১৬০ শিশু-কিশোর পুরস্কার পেয়েছে। ‘পরিবর্তন’ সমাজসেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে উপজেলার দারোরা, হোসেনপুর, সাকুচ এবং কেগলা গ্রামের ১৬০ শিশু-কিশোরকে এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) অনাড়ম্বর পরিবেশে পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হয়।

‘চলো মসজিদে যাই, জামায়াতে শরিক হই’ কার্যক্রমটি সফল করতে ২৮০ জন শিশু অংশগ্রহণ করছিল। তবে শেষ পর্যন্ত ১৬০ শিশু টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করেছে। উপহার হিসেবে এর মধ্যে ২২ জনকে বাইসাইকেল, একজনকে সেলাই মেশিন, ৫ জনকে শিক্ষা বৃত্তি, ৯২ জনকে বুক সেলফ ও ৪০ জনকে বই বিতরণ করা হয়।

শুক্রবার সকালে দারোরা জামেয়া আলতাফিয়া মাদরাসা মাঠে সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা আহমদ উল্লাহর সভাপতিত্বে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময়ে গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

পরিবর্তন সমাজসেবা ফাউন্ডেশন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, রক্ত সংগ্রহ, রমজানে ইফতার বিতরণ, সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণসহ বিভিন্ন কুইজ প্রতিযোগিতার মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দিয়ে থাকে। দারোরা গ্রামের এক ঝাঁক শিশু-কিশোর এমন ভালো কাজ করায় প্রশংসিত হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *