পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানার নাশকতার একটি মামলায় জামা চার্জগঠন করেছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২২ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।
চার্জগঠন হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন-জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান, শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. নেছার উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া, ডা. সামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামীর রোকন ডা. টিএম জাফর উল্লাহ, বুয়েট ছাত্র শিবিরের সাবেক সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারী জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কেআইএম ইকবাল, আবু হুসাইন, হোসনে মোবারক প্রমুখ।
আসামিদের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, এসএম কামাল উদ্দিন রোকন রেজা শেখ প্রমুখ আইনজীবী অব্যাহতি চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে চার্জগঠনের প্রার্থণা করা হয়।
/এএ


