জামিন পেল না ক্যাসিনো সম্রাট

জামিন পেল না ক্যাসিনো সম্রাট

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আদালত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ক্যাসিনো সম্রাট খ্যাত ইসমাইল চৌধুরী সম্রাটের অস্ত্র ও মাদক মামলায় জামিন নামঞ্জুর করেছেন। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর হাকিম কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন।

এর আগে সকাল ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয় ইসমাইল চৌধুরী সম্রাটকে। শুনানি শেষে আসামিপক্ষের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পাশাপাশি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন।

এদিকে, আজ সকালে সম্রাটকে আদালতে আনার খবরে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় তার অনুসারী ও নেতাকর্মীতে ভরে যায়। তারা সম্রাটের নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড দেখা গেছে। সম্রাটের মুক্তির জন্য নেতাকর্মীদের স্লোগান দিতেও শোনা গেছে।

গত বছর ৬ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় র‌্যাব। একই বছরের ৯ ডিসেম্বর মাদক মামলায় সম্রাট ও আরমানের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে, ৬ অক্টোবর কুমিল্লা চৌদ্দগ্রামের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাটকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *