জিকিরে বালা-মুসিবত দূর হয় : আল্লামা মাসঊদ

জিকিরে বালা-মুসিবত দূর হয় : আল্লামা মাসঊদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিয়মিত আল্লাহর নামের জিকির করার দ্বারা দুনিয়ার যাবতীয় বালা-মুসিবত দূর হয়ে যায় বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

তিনি বলেছেন, আল্লাহর নামের জিকিরে অনেক শক্তি আছে। জিকিরের দ্বারা সমস্ত বালা-মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা সমস্ত কল্যাণ দান করেন এবং জিকিরের মধ্যেই দুনিয়া ও আখিরাতের সফলতা বিদ্যমান। তাই আমরা প্রতিদিন সকাল-সন্ধ্যা পরিবারের সদস্যদের নিয়ে জিকিরের মজলিস করবো। জিকিরের বরকতে আল্লাহ তাআলা আমাদের সব বিপদ-আপদ দূর করে দিবেন, ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বাদ এশা বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী আয়োজিত রাজধানীর জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও ইয়াতিম খানা মিলনায়তনে আত্মশুদ্ধি মূলক ইসলাহি মাহফিলে আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর এই খলিফা এসব কথা বলেন।

কেউ আল্লাহর নামের জিকির করলে আল্লাহ তাকে সম্মানীত বানাবেন উল্লেখ করে আল্লামা মাসঊদ বলেন, আল্লাহ তাআলা সব কিছুর চেয়ে বড়। আল্লাহর ক্ষমতাও সব কিছুর চেয়ে বড়। আসমান জমিন বানাতে তাঁর কোনো কিছুর প্রয়োজন হয় নাই। তাঁর ক্ষমতা সম্পর্কে ধারণা করাও অসম্ভব। যেহেতু আল্লাহ তাআলা বড়, সেই হিসেবে আল্লাহ তাআলার নামও দুনিয়ার সব কিছুর চেয়ে বড়। যে আল্লাহ তাআলার নাম জপবে, আল্লাহ তাআলা তাকে বড় বানাবেন।

তিনি আরও বলেন, আল্লাহ তাআলা সম্মানী, তাঁর নামও সম্মানী। যে আল্লাহ আল্লাহ জিকির করবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আল্লাহ তাআলা নিজে শক্তিশালী, তাঁর নামও শক্তিশালী। যে আল্লাহর নাম নিবে, আল্লাহ তাআলা তাকেও ক্ষমতাবান বানাবেন। তাই আমরা বেশি বেশি আল্লাহ আল্লাহ জিকির করবো।

জিকিরকে একটি শক্তিশালী জিনিষ হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশ জমিয়তুল উলামার সম্মানিত চেয়ারম্যান বলেন, আল্লাহর নামের জিকির অত্যন্ত শক্তিশালী জিনিষ। নিয়মিত আল্লাহর নামের জিকিরের দ্বারা অন্তরের অপবিত্রতা দূর হয়। জিকির করলে কলবের সব শয়তানি মুছে যায়। কেউ যদি খাঁটি মানুষ হতে চায়, তাহলে তার উচিত সকাল-সন্ধ্যা নিয়মিত আল্লাহর জিকির করা। নিয়মিত জিকিরের মাধ্যমে অন্তরে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়। যদি কারও অন্তরে আল্লাহর নামের জিকির জারি হয়ে যায়, তাহলে ঈমানের সাথে, কালিমা পড়তে পড়তে তার মৃত্যু একরকম নিশ্চিত হয়ে যায়।

জিকিরের মধ্যে অন্যরকম একটা মজা আছে জানিয়ে শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম বলেন, আল্লাহ আল্লাহ জিকিরের মধ্যে অন্যরকম একটা মজা ও স্বাধ আছে। মিষ্টির মিষ্টতা যেমন কেবল অনুভব করা যায়, ঠিক তেমনিভাবে জিকিরের স্বাদ অন্তরে অনুভব করা যায়। একবার যে জিকিরের মজা পেয়ে যাবে, দুনিয়ার আর কোনো কিছু তার ভালো লাগবে না।

উক্ত আত্মশুদ্ধি মূলক মাহফিলে আরও বয়ান করেন, বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব ও জামিআ ইকরা বাংলাদেশের সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফি, জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মাদানী নগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি মাওলানা ইব্রাহীম শিলস্তানী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন জামিয়া কাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও ইয়াতিম খানার মুহতামিম ও বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর জয়েন্ট সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন, বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সহসভাপতি ও আল কারীম তালীমুল কুরআন মাদরাসার মুহতামিম মাওলানা ইহতেশামুল হক, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি আব্দুস সালাম, মাওলানা মিকদাদ মাবরুর চৌধুরি প্রমুখ।

মাহফিলে আগত মুসল্লীদের মাঝে আগ্রহীরা মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর এই খলীফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ হাতে বায়আত গ্রহণ করেন। বায়আত শেষে মোনাজাতে আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা ও দেশ-জাতি, করোনা মহামারি থেকে মুক্তি এবং মুসলিম উম্মাহের জন্য শান্তি কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *