জিকির অন্তরে শান্তি দেয়, মনে প্রফুল্লতা সৃষ্টি করে : মাওলানা আব্দুর রহীম কাসেমী

জিকির অন্তরে শান্তি দেয়, মনে প্রফুল্লতা সৃষ্টি করে : মাওলানা আব্দুর রহীম কাসেমী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারি করোনার এই সময়ে বেশি বেশি করে আল্লাহর জিকির করার আহ্বান জানিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামার মাওলানা আব্দুর রহীম কাসেমী বলেন, আল্লাহ তাআলার জিকির অন্তরে শান্তি দেয়, মনে প্রফুল্লতা সৃষ্টি করে। জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন হয়।

তিনি বলেন, পৃথিবীর সর্বত্র এখন অশান্তি বিরাজ করছে, তার অন্যতম কারণ হলো আমরা আল্লাহবিমুখ হয়ে দুনিয়ামুখী হয়ে গেছি। পৃথিবীতে আবার শান্তি আসবে, যদি আমরা আল্লাহ মুখী হই। বেশি বেশি করে আল্লাহর জিকির করি। আল্লাহর জিকিরে অন্তরে শান্তি আসে। এতে করে দ্বীনের কাজকর্ম করতে ভালো লাগে।

শনিবার (২৮ নভেম্বর) টাঙ্গাইলের মধুপুরের দারুল উলুম হাফিজিয়া মাদরাসা মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামা টাঙ্গাইল জেলা শাখা আয়োজিত ইসলাহী ইজতেমার বয়ানে তিনি এসব কথা বলেন।

নেক এবং এক হওয়ার কথা বলে আল্লাহর রহমতের দিকে ফিরে আসার কথা উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব বলেন, বর্তমান সময়ে নেক এবং এক হওয়ার কোন বিকল্প নেই। আমরা সবাই চাই একটি আলোকিত সমাজ গঠন করতে, শান্তির পরিবেশ সৃষ্টি করতে। আলেম ও জনসাধারণের পথচলা একটি শামিয়ানার নিচে নিয়ে আসতে। বাংলাদেশ জমিয়তুল উলামা এই সব লক্ষ্যকে সামনে রেখেই কাজ করছে।

দিনব্যাপি ইজতেমা শেষে করোনা মহামারি থেকে মুক্তি ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলওয়ার হোসাইন সাইফী।

মাওলানা নুরুদ্দীন জামালীর আয়োজনে এই ইজতেমায় উপস্থিত ছিলেন কুলিয়ার চরের পীর, শাইখুল হাদীস মাওলানা আব্দুল কাইয়ুমসহ টাঙ্গাইলের দেশের বরেণ্য অসংখ্য উলামায়ে কেরাম।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *