জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে নানগাগওয়া’ই জয়ী

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে নানগাগওয়া’ই জয়ী

পাথেয় রিপোর্ট : জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। তবে এই ফল প্রত্যাখ্যান করেছে বিরোধীরা।

বৃহস্পতিবার দেশের ১০ প্রদেশের সবক’টির ফলাফল ঘোষণা করেছে স্থানীয় নির্বাচন কমিশন। এতে ৫০ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন প্রেসিডেন্ট নানগাগওয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৪০ বছর বয়সী নেলসন চামিসা পেয়েছেন ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট।

তবে নির্বাচন কমিশনের ঘোষিত ফল মেনে নেয়নি মুভমেন্ট অব ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) দলের নেতা নেলসন চামিসা। তার দাবি, ঘোষিত ফলাফল এখনও যাচাই করা হয়নি। তবে নির্বাচন কমিশন বলছে, ফলাফল নিয়ে কোনও তারা কোনো রকম কৌশল অবলম্বন করেনি।

এদিকে নির্বাচনে জয় পাওয়ায় জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া। এক টুইটবার্তায় তিনি এই ফলাফলকে ‘নতুন যুগের সূচনা’ বলে উল্লেখ করেন।

এর আগে গত ১ আগস্ট পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয় যাতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি। এরপরই দেশজুড়ে শুরু হয় ব্যাপক সহিংসতা। দেশটিতে নির্বাচন পরবর্তী সহিংসতায় বুধবার ছয় জন নিহত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই এবার ঘোষিত হলো প্রেসিডেন্ট নির্বাচনের ফল।

জিম্বাবুয়ের সংবিধান অনুযায় প্রথম দফার নির্বাচনে কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট না পেলে দ্বিতীয় দফার নির্বাচনে অংশ নেবে সর্বোচ্চ ভোট পাওয়া দুই প্রার্থী। তবে এমনানগাগওয়া ৫০ শতাংশের অল্প কিছু বেশি ভোট পাওয়ায় এখন আর দ্বিতীয় দফা নির্বাচনের প্রয়োজন হচ্ছে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *