জিয়ার খেতাব বাতিল বঙ্গবন্ধুকে অপমান : জাফরুল্লাহ

জিয়ার খেতাব বাতিল বঙ্গবন্ধুকে অপমান : জাফরুল্লাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমান সরকার হঠাৎ জিয়াউর রহমানকে দেওয়া মুক্তিযুদ্ধের সম্মানসূচক পদবি অপসারণের চেষ্টা করছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধে সাহসী অবদান ও কৃতিত্বের জন্য জিয়াউর রহমানকে এই পদবি দিয়েছিলেন। অথচ জিয়াউর রহমানকে দেওয়া সেই পদবি অপসারণের চেষ্টা করে সরকার বঙ্গবন্ধুকেই অপমান আর অসম্মান করছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নতুন গ্রন্থ ‘করোনাকালে বাংলাদেশ’ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের সম্মানসূচক উপাধি অপসারণের চেষ্টা চালাচ্ছে। এসব কর্মকাণ্ড পাগলামির নামান্তর বলে আমি মনে করি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডা. নজরুল ইসলাম, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, বিএমএ’র মহাসচিব ডা. এজেডএম জাহিদ হোসেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহম, বর্তমান সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *