জুমাদাল উলার ১ তারিখ আজ

জুমাদাল উলার ১ তারিখ আজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আরবি ১৪৪২ হিজরি সনের (৫ম মাস) ‘জুমাদাল উলা’র ১ তারিখ আজ। রবিউস সানি মাসটি ৩০ দিন পূর্ণ হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ার কারণে ১৭ ডিসেম্বরকে ১ জুমাদাল উলা ঘোষণা করেছে ধর্মমন্ত্রণালয়।

গত মঙ্গলবার ২৯ রবিউস সানি (১৫ ডিসেম্বর বাদ মাগরিব) সন্ধ্যা ৬ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

২৯ রবিউস সানি মোতাবেক ১৫ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জুমাদাল উলা মাসের চাঁদ দেখা যায়নি। তাই রবিউস সানি মাস ৩০ দিন পূর্ণ হয়েছে। আর জুমাদাল উলা শুরু হয়েছে ১৭ ডিসেম্বর।

উল্লেখ্য, এ মাসে আইয়্যামে বিজের রোজা হবে যথাক্রমে ১৩-১৫ জুমাদাল উলা মোতাবেক ২৯-৩১ ডিসেম্বর মঙ্গল থেকে বৃহস্পতিবার। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়্ সাল্লাম চন্দ্র মাসের এ তিনদিন আইয়্যামে বিজের রোজা পালন করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *