জেলেদের হামলায় আহত হলেন মৎস্য কর্মকর্তা ও পুলিশ

জেলেদের হামলায় আহত হলেন মৎস্য কর্মকর্তা ও পুলিশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মা ইলিশ রক্ষায় অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন এক মৎস্য কর্মকর্তা ও পুলিশের দুজন সদস্য।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১০টার দিকে বরিশালের সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের একটি খালে এ ঘটনা ঘটে।

মহানগরীর বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা পালনে গতকাল রাত ১০টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে চন্দ্রমোহন ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্যামত এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ওসি জানান, অভিযানে যাওয়া দলটির সদস্যরা নদী পথে স্পিডবোটে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি খালে অবৈধ কারেন্ট জাল উদ্ধারে যান। বিষয়টি জানতে পেরে এলাকার জেলেরা রাস্তার ওপরে অবস্থান নিয়ে স্পিডবোট লক্ষ্য করে অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ করে। ইট-পাটকেলের আঘাতে উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব স্বন্যামত ও পুলিশের দুই সদস্য আহত হন। আত্মরক্ষার্থে এ সময় তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

বন্দর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রশাসনের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনা শুনে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বরিশাল সদরের ইউএনও মো. মুনিবুর রহমান বলেন, অভিযান পরিচালনাকালে সরকারি কাজে কয়েকজন জেলে বাধা দেয় এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এ কারণে আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। এই ঘটনায় মৎস্য বিভাগ থেকে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *